Top News

দ্বিতীয় দফায় নির্বাচনের আগে রাজ্যে শুরু হয়েছে ইডি তল্লাশি

রেশন দুর্নীতির মামলা ও আর্থিক তছরুপের অভিযোগে হাবড়ার উত্তর ২৪ পরগনা জেলার তিন চাল ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, এদেশ থেকে প্রচুর ‌পরিমাণে গম বাংলাদেশে পাচার ও সেখান থেকে বিশাল টাকার লেনদেন করা হচ্ছে বলে জানা যায়। 



শনিবার ভোরে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল রওনা হন সাগর সাহা, পার্থ সাহা ও রাজীব সাহা নামে তিন চাল ব্যবসায়ীর বাড়ির উদ্দেশ্যে তারপরে, গন্তব্যে পৌঁছে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে যান, জানা যায় ব্যবসায়ীদের বাড়ির সামনে পৌঁচ্ছে অনেকক্ষন অপেক্ষা করতে হয় ইডি অফিসারদের। দাবি, অনেক ডাকাডাকির পরেও সাড়া মেলেনি। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনা স্থলে পৌঁছে পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘ ক্ষণ পর দরজা খোলা হলে ইডি আধিকারিকেরা ভিতরে প্রবেশ করে তল্লাশি অভিযান শুরু করেন।

গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। ২৯ এপ্রিল, বুধবার দ্বিতীয় দফায় ১৪২টি আসনের ভোটগ্রহণ বাকি রয়েছে। এরমধ্যেই দ্বিতীয় দফার ভোটের আগে ফের সক্রিয় ইডি। কখনও বাড়ি বা অফিসে গিয়ে তল্লাশি চালাচ্ছেন, কখনও আবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হচ্ছে সন্দেহভাজনদের। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকেও তলব করা হয়েছে।কেউ হাজিরা দিয়েছেন, কেউ আবার নির্বাচনী প্রচারের ব্যস্ততার কথা বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন।

রাজ্যের শাসকদল তৃণমূল ইডি-র এই সক্রিয়তাকে কটাক্ষ করেছে বলেছেন, ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলকে বিব্রত করতে চেষ্টা করছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার।

Post a Comment

নবীনতর পূর্বতন