Top News

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পশ্চিম্বঙ্গের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী

 


থিঙ্ক ট্ট্যাঙ্ক নীতি আয়োগে অশোক কুমার লাহিড়ী 


কলকাতা ২৫ এপ্রিল :-প্রখ্যাত অর্থনীতিবিদ ও পশ্চিম্বঙ্গের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী কে এবার নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে দেখা যাবে । বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরীর মেয়াদ ১ লা মে ২০২৬ এ শেষ হতে চলেছে। তারই জায়গায় স্থান পাবেন বালুরঘাটের বিধায়ক ও প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা লাহিড়ী। 

অশোক লাহিড়ী একজন খ্যাতনামা অর্থনীতিবিদ। তিনি দেশের ১২তম প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ১৫তম অর্থ কমিশনের সদস্যও ছিলেন।

কখনও পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য হিসাবে কাজ করা অশোক দিল্লি ছেড়ে পশ্চিমবঙ্গে চলে এলেও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ‘বিশেষ সুসম্পর্ক’ বহাল থেকেছে। গত ১৪ মার্চ ব্রিগেড সমাবেশে ভাষণ শেষ করে মঞ্চ থেকে নামার আগে যে ক’জনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী চোখে পড়ার মতো করে কথা বলেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অশোক।

 কেন্দ্রীয় সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হল নীতি আয়োগ।সুমন বেরির জায়গায় এই থিঙ্কট্যাঙ্ক এরই প্রধান হিসেবে দায়িত্ব নিতে দেখা যাবে লাহিড়ী কে।পাশাপাশি এও জানা যাচ্ছে বিজ্ঞানী গোবর্ধন দাস, যিনি আইআইএসইআর ভোপালের পরিচালক এবং প্রাক্তন বিজেপি বিধানসভা প্রার্থী, তাঁকে নীতি আয়োগের সদস্য হিসেবে নিয়োগ করা হতে পারে।

উল্লেখ্য এই ২ নিয়োগের ক্ষেত্রেই কিন্তু পশ্চিম্বঙ্গের বিধানভা গুরুত্বপূর্ণ। ২ জনই পশ্চিম্বঙ্গের বাসিন্দা। ফলত,এই ২ বাঙালি ব্যাক্তিত্বকে নিয়োগের বিষয়টি পশ্চিম্বঙ্গে বিজেপির শিকড়কে আরও মজবুত করে তোলার সম্ভাবনা রয়েছে।এটি নীতি আয়োগের নেতৃত্বে দীর্ঘ প্রতীক্ষিত একটি বড় পরিবর্তনের অংশ বলেও মনে করা হচ্ছে। আনুষ্ঠানিক নিয়োগের নির্দেশ এখনো জারি হয়নি।

Post a Comment

নবীনতর পূর্বতন