Top News

সোহম কি আজ ও হরলিক্স খায়? ভোটের প্রচারে বেরিয়ে হরলিক্স কান্ড।



                          ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম 



ভোটের ময়দানে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না—তারকাকে ঘিরে আবেগ কখন যে অদ্ভুত রূপ নেয়, তারই মজার উদাহরণ এই ঘটনাটি।
নদিয়ার করিমপুরে প্রচার চালানোর সময় সোহম চক্রবর্তী হঠাৎই এক অনুরাগীর অদ্ভুত আবদারের মুখে পড়েন। ‘ছোটবেলা থেকে আপনার ছবি দেখেছি’—এই কথা বলেই তিনি হরলিক্স খাওয়ানোর জোর অনুরোধ জানান। এমনকি হাতে থালা নিয়ে হরলিক্সের পাউচ কেটে প্রস্তুতও হয়ে যান!

এই ঘটনাটার সঙ্গে জড়িয়ে আছে বহু পুরনো স্মৃতি। প্রায় চার দশক আগে মুক্তি পাওয়া ছোট বউ ছবিতে ছোট্ট সোহমের সেই বিখ্যাত সংলাপ—“মা, মা… একটু হরলিক্স দাও না মা, চেটে চেটে খাব”—আজও দর্শকের মনে গেঁথে আছে। সেই স্মৃতিই যেন জীবন্ত হয়ে উঠল বাস্তবে।

তবে পরিস্থিতি সামলাতে দারুণ বুদ্ধির পরিচয় দেন সোহম। খানিকটা অপ্রস্তুত হলেও বিরক্ত না হয়ে হাসিমুখেই বলেন—“ছোট বাচ্চাগুলো আছে, ওদের দিন।” তাঁর এই উত্তরে সঙ্গে সঙ্গে হাততালিতে ফেটে পড়ে ভিড়।

পুরো ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকে বলছেন, এটা শুধু একজন তারকার জনপ্রিয়তাই নয়, বরং বাংলা সিনেমার সঙ্গে মানুষের আবেগ কত গভীর—তারই প্রমাণ।

Post a Comment

নবীনতর পূর্বতন