Top News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে পাল্টা জবাব রাজ চক্রবর্তীর।



         ছবি ও লেখা- শাহিতা ঘোষ


যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। বারুইপুরের জনসভা থেকে মোদী অভিযোগ করেন, একসময় বিশ্বজোড়া সম্মান পাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়-এ এখন দেশবিরোধী স্লোগান ও হুমকির পরিবেশ তৈরি হয়েছে। রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, যে সরকার রাজ্যের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে না, তারা বাংলার ভবিষ্যৎও সুরক্ষিত রাখতে পারবে না।

মোদীর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন ‘হোক কলরব’ ছবির পরিচালক ও তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। তাঁর বক্তব্য, বাংলা নিয়ে কথা বলতে হলে বাংলার আবেগ ও বাস্তবতা সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন, নাহলে ভুল মন্তব্যের কারণে সমস্যায় পড়তে হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন