Top News

কেতুগ্রামে বুথের কাছেই ৬টি তাজা বোমা উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক!

ছবি: আনন্দবাজার 
ভোটের মাঝেই পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিরুরী গ্রামে ৩৫ নম্বর বুথ সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে ৬টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

একটি নাইলনের ব্যাগে বোমাগুলো পড়ে থাকতে দেখে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। কে বা কারা ভোটের দিন বুথের এত কাছে নাশকতার ছক কষে বোমা মজুত করেছিল, তা নিয়ে দানা বাঁধছে রহস্য। নিশ্ছিদ্র নিরাপত্তায় গোটা এলাকায় তল্লাশি শুরু করেছে বাহিনী।

Post a Comment

নবীনতর পূর্বতন