![]() |
| ছবি: এআই |
ভোটের উত্তাপে এবার খবরের শিরোনামে ফলতা; ইভিএমে বিজেপির প্রতীকের ওপর সাদা টেপ সাঁটিয়ে দেওয়ার অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল বুথ চত্বর। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার এই মারাত্মক অভিযোগ ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে, যার জেরে ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি।
তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এবং পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার সংঘাতের মাঝেই এই নতুন ঘটনায় অস্বস্তিতে প্রশাসন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই পুরো বিষয়টির ওপর বিস্তারিত রিপোর্ট তলব করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন