![]() |
| ছবি: অফিসার অজয় পাল শর্মা |
ভোটের বাংলায় বিশৃঙ্খলা রুখতে আজ সকাল থেকেই ডায়মন্ড হারবার ও ফলতার অলিগলিতে কড়া নজরদারি চালাচ্ছেন উত্তরপ্রদেশের দুঁদে আইপিএস অফিসার অজয় পাল শর্মা।
পুলিশ অবজার্ভার হিসেবে তাঁর এই অতর্কিত বুথ পরিদর্শন এবং কড়া মেজাজে উপস্থিতি রীতিমতো চাপে ফেলেছে অশান্তি সৃষ্টিকারীদের। কোথাও কোনো অনিয়ম দেখলেই নিচ্ছেন তাৎক্ষণিক ব্যবস্থা। সাধারণ মানুষের মনে ভরসা জোগাতে এবং অবাধ ভোট নিশ্চিত করতে এই দুঁদে অফিসারের সক্রিয়তা এখন ওই এলাকার মূল আলোচনার বিষয়।

একটি মন্তব্য পোস্ট করুন