Top News

ভাঙড়ে নওশাদকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, অগ্নিগর্ভ সাঁইহাটি!

ভোটের দুপুরে ফের উত্তপ্ত ভাঙড়; এবার বিদায়ী বিধায়ক তথা আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা। সাঁইহাটি এলাকায় তিনি পৌঁছনো মাত্রই মুহুর্মুহু স্লোগান ও গো-ব্যাক ধ্বনিতে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়, যা দেখে মেজাজ হারান নওশাদ।

তৃণমূলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর অভিযোগ তুলে তিনি দাবি করেন যে, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই শাসক শিবির এই উস্কানিমূলক আচরণ করছে। দুই পক্ষের এই মুখোমুখি সংঘাত ঘিরে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে গোটা ভাঙড়ে।

Post a Comment

নবীনতর পূর্বতন