Top News

ভিআইপি সুবিধা ছেড়ে সাধারণের লাইনে মহাগুরু, বেলগাছিয়ায় ভোট দিলেন মিঠুন!

ছবি: ওপেন ম্যাগাজিন 

কোনো বিশেষ আয়োজন বা বাড়তি খাতির নয়, বেলগাছিয়ার শুভক্ষণ কমিউনিটি হলে সাধারণ ভোটারদের সঙ্গেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। 

সাতসকালে বুথে পৌঁছে অন্য সবার মতো ধৈর্য ধরে অপেক্ষা করে তিনি প্রমাণ করে দিলেন যে, গণতন্ত্রের উৎসবে সবাই সমান। ভোট দিয়ে বেরিয়ে অভিনেতা তথা বিজেপি নেতা জানান, তিনি একজন সাধারণ নাগরিক হিসেবেই নিজের অধিকার প্রয়োগ করেছেন এবং নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় তিনি অত্যন্ত খুশি। কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই ভোটপ্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি দৃঢ় আশাপ্রকাশ করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন