Top News

ভোটের আগে বড়ো চমক, বাড়তে পারে লোকসভার আসন



নয়া দিল্লি: সামনেই ভোটের মহাযুদ্ধ , একদিকে বাড়ন্ত তাপমাত্রা আবার অন্যদিকে কেন্দ্রের এই নতুন চমক। ২০২৯ সালের সাধারণ নির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র।

বৃহস্পতিবার রাতে এক সরকারি গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে ১০৬তম সংবিধান সংশোধনী আইন (‘নারী শক্তি বন্দন অধিনিয়ম) আনুষ্ঠানিকভাবে কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্র। তার ঠিক কয়েক ঘন্টা পরেই , অর্থাৎ আজ শুক্রবার লোকসভায় ১৩১ সংবিধান সংশোধনী বিল নিয়ে ভোটাভুটি হওয়ার কথা।

নতুন প্রস্তাবিত বিল অনুযায়ী লোকসভার আসন ৫৪৩ থেকে বেড়ে ৮১৬ থেকে ৮৫০ হতে পারে। এর ফলে মহিলাদের জন্য ২৭২ জায়গায় ২৭৩টি আসন সংরক্ষিত হতে পারে।

সরকারের এই পদক্ষেপের মূল লক্ষই হলো, সীমানা পুনর্নির্ধারণের (Delimitation) জটিলতা কাটিয়ে আসন্ন ২০২৯ সালের নির্বাচনের আগেই মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষন করা।

"সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উদ্বেগের নিরসন করেননি, বিরোধীদের আহ্বান প্রত্যাখ্যান করেছেন": লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর বিলের প্রস্তাব প্রসঙ্গে জয়রাম রমেশের উক্তি। বিরোধী দলনেতাদের মতে, সরকারের এই 'মাঝরাতের বিজ্ঞপ্তি ' একান্তই একটি নির্বাচনের কলাকুশলী মাত্র।   

Post a Comment

নবীনতর পূর্বতন