Top News

নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ মুখ্যমন্ত্রীর

 


২৯ এপ্রিল ২০২৬, সকাল থেকেই দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে।এরই মধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সামনে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। সকাল ৭ টায় ভোট গ্ৰহণ শুরু হওয়ার পরে বুথ গুলিতে অশান্তির খবর ছড়িয়ে পড়ে, মুখ্যমন্ত্রী বলেন, আমি বুথে লাইনে দাঁড়ানো ভোটারদের সাথে কথা বলছি তাদের সঠিকভাবে ভোট দিতে দেওয়া হচ্ছে কিনা? কেন্দ্রীয় বাহিনী এখানে বিজেপি ক্যাডার হিসাবে কাজ করছে। একপেশে ভাবে কাজ করছে নির্বাচন কমিশন, বিভিন্ন ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন বুথ গুলিতে পরিকল্পিত ভাবে ইভিএম গুলিকে বিকল করে দেওয়া হয়েছে যাতে সুষ্ঠুভাবে ভোটগ্ৰহন সম্পন্ন না হয়। ভোটারদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

মুখ্যমন্ত্রী বলেন, মার্চ মাসে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি - মতো ৫০ জনের বেশি উচ্চপদস্থ কর্মচারীদের বদলির মাধ্যমে রাজ্য প্রশাসনের ওপর মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ খর্ব করে ভোটের আগে সীমানা পুনর্নির্ধারণ এর ষড়যন্ত্র করেছে বিজেপি । তার মতে, বিজেপি প্রসাশনিক ক্ষমতা, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে নির্বাচনের ফল নিজেদের দিকে ঘোরাতে চাইছে। তিনি সংবাদমাধ্যমে সামনে তুলে ধরেন,"পাপ কাউকে ছাড়ে না", এবং যারা এখন অন্যায়ভাবে ভোটারদের বাধা দিচ্ছে, তাদের ভবিষ্যতে জবাবদিহি করতে হবে।


Post a Comment

নবীনতর পূর্বতন