Top News

ওয়াশিংটন ডিসিতে বন্দুকবাজের হামলা: ট্রাম্পের নিরাপত্তায় স্বস্তি প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

    ছবির উৎস: ইন্টারনেট 

নয়াদিল্লি: আমেরিকার ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন’ (WHCA)-এর বার্ষিক নৈশভোজ চলাকালীন ভয়াবহ বন্দুকবাজের হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই ঘটনায় গভীর উদ্বেগ ও পরবর্তীতে তাঁদের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে যখন কয়েক হাজার সাংবাদিক, সেলিব্রিটি এবং প্রশাসনিক কর্তারা নৈশভোজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই হোটেলের সিকিউরিটি স্ক্রিনিং এরিয়ার কাছে এক বন্দুকবাজ অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অন্তত ৫ থেকে ৮ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আতঙ্কিত অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিসের তৎপরতায় দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

রবিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি লেখেন: "প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটন ডিসির ওই ঘটনায় সুরক্ষিত আছেন জেনে স্বস্তি বোধ করছি। গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই এবং এর দ্ব্যর্থহীন নিন্দা হওয়া উচিত। আমি তাঁদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করি।"

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI) এবং পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন (৩১), যিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কিছু ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের টার্গেট করার পরিকল্পনা করেছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন