Top News

"বিজেপি এবার শূন্য পাবে", প্রথম দফার ভোটের শেষে হুঙ্কার মমতার; রাজ্যে রেকর্ড ভোটদান

   ছবির উৎস: ইন্টারনেট 

কলকাতা,২৪ এপ্রিল : ২০২৬-এর বিধানসভা মহাযুদ্ধের প্রথম অঙ্ক শেষ হতে না হতেই জয়ের ব্যাপারে নিশ্চিত শাসক শিবির। বৃহস্পতিবার প্রথম দফার ভোট মিটতেই তিলোত্তমার বুড়োবাজারের জনসভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ দাবি, প্রথম দফার ভোটদান যে ইঙ্গিত দিচ্ছে, তাতে বিজেপি এবার বাংলায় ‘গোল্লা’ পাবে।

​নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬-এর বিধানসভা মহাযুদ্ধের প্রথম অঙ্ক শেষ হতে না হতেই জয়ের ব্যাপারে নিশ্চিত শাসক শিবির। বৃহস্পতিবার প্রথম দফার ভোট মিটতেই তিলোত্তমার বুড়োবাজারের জনসভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ দাবি, প্রথম দফার ভোটদান যে ইঙ্গিত দিচ্ছে, তাতে বিজেপি এবার বাংলায় ‘গোল্লা’ পাবে।

এদিন দক্ষিণ কলকাতার এক নির্বাচনী প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের মনের ভাষা আমি বুঝতে পারছি। আজ যে ভোট হয়েছে, তাতে আমাদের জয় নিশ্চিত। বিজেপি এবার শূন্য পাবে।” তিনি আরও যোগ করেন, বাংলার এই জয় হবে দিল্লির মসনদ পরিবর্তনের সোপান। তাঁর লক্ষ্য এবার বাংলা জয়ের পর বিরোধী জোটকে সঙ্গে নিয়ে দিল্লি বিজয় করা।



​প্রথম দফার এই নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী, প্রথম দফায় ৯২.৩৫ শতাংশ ভোট পড়েছে, যা বাংলার নির্বাচনী ইতিহাসে একটি রেকর্ড। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বীরভূম, মেদিনীপুর ও নন্দীগ্রাম— সব জায়গাতেই সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো।


Post a Comment

নবীনতর পূর্বতন