পদ্মশিবিরে এবার আপ এর রাঘব চাড্ডা
কলকাতা, ২৪ এপ্রিল :- দীর্ঘ তর্ক বির্তকের পর শেষপর্যন্ত এবার বিজেপি তে যোগ দিলেন আম আদমি পার্টির রাঘব চাড্ডা। সূত্র মারফত খবর, তিনি একা যাননি। সঙ্গে ৬ জন আপ এর নেতাকেও নিয়ে যোগ দিয়েছেন। ওই ৬ জনের মধ্যে রয়েছেন অশোক মিত্তাল এবং সন্দীপ পাঠক সহ আরও অনেকে।
সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত মুখ রাঘব। নানাসময়ে নানান প্রকৃত সমস্যা নিয়ে সোচ্চার হতে দেখা যেত পার্লামেন্টে। কিন্তু শুধু বলে কি হয়? কাজেও করতে হয়।কাজ না করারই অভিযোগ তুলেছিল তার দল আপ।আর ঠিক সেই কারণেই দল এর একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে বহিস্কার করা হয়।
রাঘবকে রাজ্যসভার উপ-নেতার পদ থেকে সরিয়ে অশোক মিত্তাল কে দায়িত্ব দেওয়ার পর থেকেই বিজেপির প্রতি রাঘবের 'সুরবদল' লক্ষ্য করা যাচ্ছিল।
সমাজমাধ্যমে এক ভিডিয়ো-বার্তায় আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘কেন আমাকে নীরব করার চেষ্টা হচ্ছে? আমি সব সময় জনগণের সমস্যা তুলে ধরেছি। আমি কি কিছু ভুল করেছি?’
অরবিন্দ কেজরিওয়ালের এর গ্রেপ্তারির পর অনেক কর্মসূচীতে রাঘবকে অনুপস্থিত লক্ষ্য করা যায়।বলা যায় দিল্লিতে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির কাছে এটি একটি বড়োসড়ো ধাক্কা। আপ এর মহিলা নেত্রী ও দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা ও এর আগে রাঘবের খামখেয়ালিপনা নিয়ে প্রতিবাদ করেছিলেন।এবার দেখার আপ এর তরফ থেকে কি জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন