Top News

ভোটের আগেই আয়কর বিভাগের নজরে এবার দেবাশীষ কুমার





তৃণমুল প্রার্থী দেবাশীষ কুমার এর বাড়িতে IT হানা

 কলকাতা ১৭ ই এপ্রিল :- তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশীষ কুমার এর বাড়িতে আজ আয়কর বিভাগের হানা। শুক্রবার ভোর প্রায় সাড়ে ৫টা-৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে আয়কর আধিকারিকরা তাঁর বাড়িতে প্রবেশ করেন।আর্থিক অনিয়ম এবং বেআইনি জমি দখলের মামলায় আয়কর বিভাগের তরফ থেকে এই অভিযান চালানো হয়েছে।

 জানা যায় কয়েকশো কোটি টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতি ভাবে জমি দখল এবং বেআইনি নির্মাণ কার্যে যুক্ত একটি সংস্থার সাথে তার আর্থিক লেনদেন ছিল।

 এর আগে সিজিআই কমপ্লেক্স এ এনফোর্সমেন্ট ডিরেক্টর ( ইডি) র তরফ থেকে গত ১, ৩ এবং ৯ এপ্রিল তাকে তলব করা হয়।

 বিধায়কের আয় এবং ট্যাক্স সংক্রান্ত নথিতে অসংগতি বা গরমিল পাওয়ার অভিযোগ থেকেই এই তল্লাশি শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার কোনো রকম আর্থিক যোগসূত্র আছে কিনা।

 কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় মূলত তিনটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। মনোহর পুকুর রোডে তার নিজস্ব বাসভবনে, রাসবিহারী রোডে তার নির্বাচনী কার্যালয়ে এবং মতিলাল নেহেরু রোডে একটি নির্বাচনী কার্যালয়ে এই অভিযান চালাতে দেখা যায়। রাসবিহারী কেন্দ্রে আগামী ২৯ শে এপ্রিল নির্বাচন। তার আগেই এরকম ভাবে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা রাজনৈতিকভাবে বেশ অস্থিরতার সৃষ্টি করেছে।

 এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মী সমর্থকরা পার্টি অফিস ঘিরে বিক্ষোভ শুরু করেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  আগেই সাবধান করে বলেছিলেন " কখন কাকে গ্রেফতার করবে, সব নির্দেশ দিয়েছে "। এই ঘটনার মাধ্যমে দেখা যায় মুখ্যমন্ত্রীর আশঙ্কা অমূলক নয়।




 

Post a Comment

নবীনতর পূর্বতন