১৭ই এপ্রিল,কলকাতা: সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রচার। আগামী ২৩ এ এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন। এরই মাঝে সামনে এলো বড়ো তথ্য।
নির্বাচনের আগে প্রার্থীদের তাদের অ্যাফিডেভিট জমা দিতে হয় অ্যাসোসিয়েশন ফর্ ডেমোক্রেটিক রিফর্মস ( ADR) এর কাছে। সেই সব খুঁটিয়ে দেখেই একটি তালিকা বার করেছে এডিআর। তালিকা অনুসারে রাজ্যের ২৩% প্রার্থী ফৌজদারি মামলায় যুক্ত। সমীক্ষা বলছে এই পরিসংখ্যান দাঁড়াচ্ছে ১৪৭৫ এ যেখানে রাজ্যের মোট প্রার্থীর সংখ্যা ১৪৭৮। এর মধ্যে ২০% প্রার্থীর নাম জড়িয়েছে গুরুতর অপরাধের সঙ্গে যার সর্বনিম্ন সাজা পাঁচ বছরের জেল। তালিকার ১৯ পার্থীর নাম জড়িয়েছে খুনের অপরাধে যা ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় পড়ছে। ১০৫ জন প্রার্থীর নাম জড়িয়েছে খুনের চেষ্টার মামলায় যা ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারার অন্তর্গত। ৯৮ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে নারী হেনস্থার অভিযোগ এবং ৬ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ যা ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার অন্তর্গত। এরই মাঝে ধুপগুড়ির কংগ্রেস নেতা হরিশ চন্দ্র রায়ের বিরুদ্ধে রয়েছে একাধিক ধর্ষণের অভিযোগ। দলগত ভাগ করে দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টির ১৫২ জন প্রার্থীর মধ্যে ১০৬ এর বিরুদ্ধে রয়েছে নানা অপরাধমূলক অভিযোগ যা কিনা পার্টির সম্পূর্ণ প্রার্থী সংখ্যার ৭০%। এই সংখ্যা বাকি সকল দলগুলির চেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের ১৪৮ জন প্রার্থীর মধ্যে ৬৩ এর বিরুদ্ধে রয়েছে অপরাধের অভিযোগ যা কিনা পার্টির সম্পূর্ণ প্রার্থী সংখ্যার ৪২.৫%। কমিউনিষ্ট পার্টি অফ ইন্ডিয়া- মার্কসিস্ট ৯৮ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে রয়েছে অপরাধের অভিযোগ যা কিনা পার্টির সম্পূর্ণ প্রার্থী সংখ্যার ৩৭%।
ভোটের আগে এই তথ্য প্রশ্ন তুলছে রাজ্যের রাজনৈতিক পরিকাঠামোর দিকে।
.png)
একটি মন্তব্য পোস্ট করুন