Top News

কোচবিহারের সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর: 'আমি মুখে বলি না কাজে করে দেখাই'


কলকাতা, ১৭ই এপ্রিল: আসন্ন লোকসভা ভোটের আগেই তুঙ্গে রেষারেষি, আসলে কথাতেই আছে 'রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়'। এরই মধ্যে বিজেপি-কে  কটাক্ষ মমতা বন্দোপাধ্যায়ের, কোচবিহারের সভা থেকে দিল্লিকে কাঁপিয়ে তোলার ডাক দেন মুখমন্ত্রী। 

কয়েকদিন আগেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ভাষণ দেন নরেন্দ্র মোদী। ট্যুরিজম খোলার কথা বলেন প্রধানমন্ত্রী। তাকেই নিশানা করে মমতা বলেন 'কোচবিহারের ছেলে-মেয়েরা বাইরে কাজ করতে গেলে তাদের অত্যাচার করা হয়। একদিন দেখবেন দার্জিলিং হারিয়ে গেছে, শিলিগুড়ি হারিয়ে গেছে, কোচবিহার হারিয়ে গেছে।' 

রাজ্যের জনগণের উদ্দেশ্যে বলেন 'অনেক তো লাইনে দাঁড়িয়েছেন, এবার নিজেকে বাঁচানোর লাইনে দাঁড়ান।' বাংলাকে বাঁচাতে গেলে শেষপর্যন্ত লড়াই করে যেতে হবে , নাহলে এই রাজ্যেও মাছ-মাংস খাওয়া বন্ধ করিয়ে দেবে, এমনি বলেন মুখ্যমন্ত্রী। 

 সারাজীবন লক্ষীর ভান্ডার ও যুবসাথী প্রকল্পের লাভ যে জনগণ পাবে, এও প্রতিশ্রুতি দেন এই বলে যে 'আমাদের সরকারই আসছে'। 

রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনী ও সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন যে, এর আগে তিনি "এমন নির্বাচন কখনও দেখেননি"।

'কোচবিহারের ভোটার তালিকা থেকে প্রায় আড়াই লক্ষ্যের নাম বাদ দিয়েছে , কেন? জানে মানুষের ভোটে জেতার ক্ষমতা ওদের নেই, গণতন্ত্র বুলেট নয় ভোটের অধিকার'।



Post a Comment

নবীনতর পূর্বতন