Top News

Mamata Banerjee: 'আজ আমার থেকে খুশি কেউ নেই!' কেন বললেন মমতা? জানুন সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক নির্দেশ


কলকাতা,১৬ই এপ্রিল: বাতিল ভোটারদের নিয়ে বড়ো রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। কোর্ট জানিয়েছে বিচারাধীন ভোটারদের ভোটের আটচল্লিস ঘন্টা আগেও ভোটাধিকার পাওয়ার সুযোগ রয়েছে। এই খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান," আজ আমার চেয়ে বেশি খুশি কেউ নন।" নির্বাচনের প্রচারের কাজে তিনি রয়েছেন উত্তরবঙ্গে। কোচবিহারে পৌঁছৈ হেলিপ্যাড থেকে নেমে আনন্দ প্রকাশ করেন তিনি। তিনি জানান যে এই আবেদন সুপ্রিম কোর্টের কাছে তিনিই করেছিলেন আর আজ তা পুরোণ হয়েছে।‌ তিনি আরও জানান তিনি এই বিচারের সময় প্রতিটি হিয়ারিং এ উপস্থিত ছিলেন। তিনি আরো জানিয়েছেন নতুন ভোটার তালিকা বেরোলেই তাঁর দলের সদস্যরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটিং স্লিপ দিয়ে আসবে। এসআইআরের সময় ২৭ লক্ষ ভোটার বাদ পড়েন তালিকা থেকে। তাদের সকলের নিশ্পত্তি হয়তো ঘটবে সুপ্রিম কোর্টের রায়ের পর। 

Post a Comment

নবীনতর পূর্বতন