Top News

সংসদের আদেশে বন্ধ হচ্ছে সিরিজ রিলিজ়। কি জানানো হল Zee 5কে


 আলোচিত ডকুমেন্টারি সিরিজ ‘লরেন্স অফ পাঞ্জাব’ (Lawrence Of Punjab)-এর সম্প্রচারে বাধা দিল কেন্দ্রীয় সরকার। পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে কেন্দ্র করে তৈরি এই ডকু সিরিজটি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে যথেষ্ট বিতর্ক হয়তো তার জেরেই সংসদের এই পরামর্শ। এমনকি বিষ্ণোই নিজেও এর মুক্তি আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ।

শুক্রবার (২৪ এপ্রিল) দিল্লি হাইকোর্টে সিরিজটির মুক্তি আটকানোর শুনানিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ZEE5-কে স্পষ্ট পরামর্শ দেওয়া হয় যাতে ডকুমেন্টারিটি নির্দিষ্ট দিনে সম্প্রচারিত না হয় । কেন্দ্র সরকারের মতে, অপরাধ জগৎ এবং গ্যাংস্টার সংস্কৃতিকে মহিমান্বিত করা এই সিরিজ় নেতিবাচক প্রভাব ফেলবে মানুষের জীবনে। তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সম্ভাবনা রয়েছে এই সিরিজটিতে ।

এর আগেই পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছিলেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং। তিনি সিরিজটির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানান । তার মতে, এই ধারাবাহিক তরুণ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে ।

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে শুনানির সময়ই কেন্দ্রের তরফ থেকে ZEE5-কে ইতিমধ্যেই নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়ার কথা জানানো হয় । এর ফলেই মামলাটি নিষ্পত্তি হয় এবং ওয়ারিং তার আবেদন প্রত্যাহার করে নেন । পাঞ্জাব সরকারও কেন্দ্রকে চিঠি লিখে এই সিরিজটির উপর নিষেধাজ্ঞা জারি করার অনুরোধ জানিয়েছিল। চিঠিতে স্পষ্ট লেখা হয় যে সিরিজটির বিষয়বস্তু ‘অপরাধ জগৎ এবং অপরাধীদের মহিমান্বিত করছে’ ।

'লরেন্স অফ্ পাঞ্জাব' ডকুসিরিজটি সম্পূর্ণ ভাবে তৈরি হয়েছে পাঞ্জাবের অন্ধকার জগতের 'ক্রাইম অফ প্যাসন' কে কেন্দ্র করে। এর সঙ্গে জুড়ে গিয়েছে গ্যাংস্টার লরেন্সের জীবন কাহিনীও। চাষী পরিবারের ছেলে থেকে অন্ধকার জগতের রাজা হয়ে ওঠার যে কাহিনী তাই সাক্ষাতকারের মাধ্যমে বর্ণিত হয়েছে এই সিরিজে। 

উল্লেখ্য, প্রখ্যাত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার অন্যতম প্রধান অভিযুক্ত এই লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের জেলে আটক রয়েছেন । পাঞ্জাব পুলিশ কেন্দ্রকে জানিয়েছিল যে এই সিরিজ মুক্তি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে এবং তরুণ সমাজ অপরাধের দিকে ঝুঁকে পড়তে পারে । সিরিজটির মুক্তি নিয়ে তীব্র বিতর্ক এবং কেন্দ্রের এই নির্দেশের ফলে আগামী ২৭ এপ্রিল ZEE5-এ মুক্তির কথা থাকা এই সিরিজটি আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।


Post a Comment

নবীনতর পূর্বতন