ইরানে ও আমেরিকার যুদ্ধ বিরতির জন্য গত ১১ই এপ্রিল ইসলামাবাদে হওয়া প্রথম দফার শান্তি বৈঠক ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় আবারও বৈঠক স্থাপনের আশ্বাস দিয়েছেন ট্রাম্প।তবে ডেপুটির উপর আস্থা আর নেই, ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে এবার নিজের জামাইয়ের উপর ভরসা করছেন ডোনাল্ড ট্রাম্প! সূত্রের খবর, দ্বিতীয় দফা শান্তি বৈঠকের জন্য ফের প্রস্তুতি নিচ্ছে ইরান এবং আমেরিকা। দ্বিতীয় দফায় বৈঠকে দুই দেশ নতুন প্রতিনিধি পাঠাতে পারে।
হোয়াইট হাউস সূত্রে অনুসারে,এবারে পাকিস্তানে মার্কিন প্রতিনিধি হয়ে হিসাবে থাকছেন ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার ও তার সাথে থাকছেন বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ তাঁরাই দলকে নেতৃত্ব দেবেন।অন্যদিকে, ইরানের নেতৃত্ব হিসাবে বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বসতে পারেন বৈঠকে।
তবে, তেহরানের তরফ থেকে শান্তি বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। আদৌ তারা শান্তি বৈঠকে বসবে কিনা, জানা নেই। দ্বিতীয় দফার বৈঠক বাতিলের কারণ হিসাবে ইরান জানিয়েছে, শান্তি স্থাপনের নামে আমেরিকা মাত্রাতিরিক্ত দাবিদাওয়া চাপাচ্ছে ইরানের উপর। ওয়াশিংটনের তরফে এমন কিছু শর্ত রাখা হচ্ছে যেটা একেবার অযৌক্তিক এবং অবাস্তব। এছাড়া বারংবার নিজেদের মতামত প্রকাশ করেও সেটা পালটে ফেলছে আমেরিকা।তাই, আলোচনার মাধ্যমে সাফল্য আসবে কিনা এবং মধ্যেপ্রাচের যুদ্ধের অবসান হবে কিনা তা এখনও সংশয়ে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন