বৃহস্পতিবার রাতে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে তৃণমূল প্রার্থীদের ধর্না এবং ব্যালট বক্স খোলার যে অভিযোগ উঠেছে, তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিজেপি নেতারা। বিজেপি নেতা তাপস রায় জানান, "এসবই গুজব। হার নিশ্চিত জেনে এখন থেকেই অজুহাত তৈরি করছে শাসক দল। স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নির্বাচন কমিশনের নিয়ম মেনেই সব হচ্ছে।"
বিজেপি নেতৃত্বের দাবি, স্ট্রং রুমের ভেতর সিসিটিভি (CCTV) ফুটেজ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি রয়েছে। ইভিএম বদল বা ব্যালট পেপার কারচুপির কোনো সুযোগ নেই। শমিক ভট্টাচার্য বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তাই এখন নাটক করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। কিন্তু এতে ভোটের ফলে কোনো প্রভাব পড়বে না।" বিজেপি প্রতিনিধিদের মতে, কাউন্টিং সেন্টারে নিয়ম মেনেই পোস্টাল ব্যালট আলাদা করার কাজ চলছিল, যা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন