Top News

সিসিটিভি বন্ধের অভিযোগ ভিত্তিহীন, স্বচ্ছতা মেনেই চলছে স্ক্রুটিনিরকাজ: স্পষ্ট জানাল নির্বাচন কমিশন

    ছবির উৎস: ইন্টারনেট 
 

কলকাতা: স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটাতে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। শুক্রবার তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, স্ট্রং রুমের কোনো সিসিটিভি ক্যামেরা বন্ধ করা হয়নি এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে:

  • বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ যে গতিবিধি দেখা গিয়েছিল, তা ছিল পোস্টাল ব্যালট আলাদা করার নির্ধারিত প্রক্রিয়া। এই কাজের জন্য একটি আলাদা স্ট্রং রুম খোলা হয়েছিল।

  • রিটার্নিং অফিসার (RO) ইমেলের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের এই বিষয়ে আগেই অবহিত করেছিলেন।

  •  ইভিএম রাখা মূল স্ট্রং রুমগুলো সম্পূর্ণ সিল করা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সুরক্ষিত। তৃণমূল ও বিজেপি—উভয় পক্ষের প্রতিনিধিদেরই কমিশন তলব করে সিসিটিভি ফুটেজ ও স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা সরাসরি দেখিয়েছে।

সিইও (CEO) মনোজ কুমার আগরওয়াল সংবাদমাধ্যমকে আশ্বস্ত করে বলেন, "ভোট গণনা ১০০ শতাংশ স্বচ্ছ এবং নির্ভুলভাবে করা হবে। আইন-শৃঙ্খলার কোনো অবনতি হতে দেওয়া হবে না।" কমিশনের দাবি, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ৭টি ইভিএম স্ট্রং রুমই প্রার্থীদের উপস্থিতিতে সিল করা হয়েছে এবং গণনার দিন অর্থাৎ ৪ঠা মে সকালেই সেগুলো আবার খোলা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন