২৭ এ মে,২০২৬,কলকাতা: সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফলাফল নিয়ে ছাত্রদের মধ্যে দেখা
দিয়েছে নানা অসন্তোষ। অনেকেই বোর্ডের কাছে আবেদন জানিয়েছিল যাতে তাদের
উত্তরপত্রের প্রতিলিপি তাদের দেখতে দেওয়া হয়। তেমনই একজন সদ্য ১৮ এ পা দেওয়া
যুবক বেদান্ত। বেদান্ত শ্রীবাস্তব চলতি বছরে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর
পরীক্ষা দিয়েছে। সিবিএসই তার আবেদন মঞ্জুর করার পর সে খাতা দেখতে গিয়ে দেখে,তাকে
যে উত্তরপত্র দেওয়া হয়েছে সেটি তার নয়। ২৩ এ মে বিক্ষোভ জানিয়ে বেদান্ত তার
'এক্স' অ্যাকাউন্ট থেকে সমাজমাধ্যমে সিবিএসই-র এই গাফিলতির কথা জানাতেই কয়েক
ঘন্টায় তার পোস্টের মন্তব্যে তাকে 'পাকিস্তানি' সহ আরও নানা ভাবে দেশদ্রোহীর তকমা
দেওয়া হয়। কটূক্তি ঝড়ে তার 'এক্স' অ্যাকাউন্টকে ফেক বলেও দাবি করেন বহু নেটিজেন।
এই পোস্টের ২৪ ঘন্টা পরই সিবিএসই বোর্ড তার গাফিলতি শুধরে নিয়ে বেদান্তকে তার সঠিক
উত্তরপত্রের প্রতিলিপি ই-মেলে পাঠিয়েদেন। শিক্ষা ব্যবস্থার এই সকল গাফিলতির কারণ
সদ্য স্কুল পাশ তরুণ তরুণীরা নানা মানসিক হয়রানির মধ্যে দিয়ে যাচ্ছে। তার সঙ্গে
যুক্ত হয়েছে সমাজ মাধ্যমে কটূক্তির ঝড়। দেশের কোন রকম ব্যবস্থার গাফিলতির দিকে
আঙুল তুললেই আক্রমণ ধেয়ে আসছে পোস্টদাতার ওপর। এতেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের
বাক স্বাধীনতা নিয়ে যা ভারতের মতো একটি গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক দেশে সকলের
প্রাপ্য।
'পাকিস্তানি' তকমা দিয়ে ট্রোলিং! সিবিএসই-র গাফিলতি নিয়ে প্রশ্ন তুলতেই সমাজমাধ্যমে আক্রমণ পড়ুয়াকে
Roopkatha De
0

একটি মন্তব্য পোস্ট করুন