সন্দেশখালিতে সিবিআইয়ের মেগা অ্যাকশন! ৩ বিজেপি কর্মী খুনের মামলায় গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ ১০
নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
সন্দেশখালিতে ২০১৯ সালে তিন বিজেপি কর্মীর খুনের মামলায় তদন্তে বড় পদক্ষেপ নিল সিবিআই। সূত্রের খবর, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ১০ জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন ধরে চলা তদন্তের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে তিন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পরে কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। তদন্তে নতুন তথ্য ও প্রমাণের ভিত্তিতেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
সিবিআই সূত্রে দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা আরও ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন