১২ই মে,২০২৬, মুম্বাই: গত ১৯ এ মার্চ মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ছবি 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ'। এই ছবিটি 'ধুরন্ধর' ছবিটির দ্বিতীয় ভাগ। ছবিটি রূপোলি পর্দায় আসার আগে থেকেই সোরগোল পড়ে গিয়েছিল 'ধুরন্ধর' অনুরাগীদের মধ্যে। এবার সেই ছবিই আসতে চলেছ ওটিটিতে মে মাসের শেষের দিকে। আসুন দেখে নেওয়া যাক ৫০ দিন পার হওয়ার ধুরন্ধর কেমন ফল করল বক্স অফিসে।
গত বৃহস্পতিবার( ৭ই মে) অষ্টম সপ্তাহে পা দিয়েছে 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ'। স্যাকনিল্কের পক্ষ থেকে জানা গিয়েছে অষ্টম সোমবার( ধুরন্ধর দ্য রিভেঞ্জের সিনেমা হলে অর্থাৎ চৌঠা মে ৭২৬টি শো মিলিয়ে ধুরন্ধর দ্য রিভেঞ্জের আয় ০.৩৫ কোটি ভারতীয় মুদ্রা যা কি না রবিবার অর্থাৎ ৩রা মে-এর চেয়ে ৬৮.২% কম। রবিবারে নেট কলেকশন ছিল ১.১০ কোটি ভারতীয় মুদ্রায়।
ভারতবর্ষে 'ধুরন্ধর দ্য রিভেঞ্জের' নেট কলেকশন বেড়ে হয়েছে ১,১৪৩ কোটি ভারতীয় মুদ্রায় এবং গ্রস কলেকশন বেড়ে হয়েছে ১,৩৬৮ কোটি ভারতীয় মুদ্রায়।
বাণিজ্যিক রিপোর্ট অনুসারে ৫৪ তম দিনে ০.০৩ কোটি ভারতীয় মুদ্রায় যুক্ত হয়েছে বিদেশী বাণিজ্যিক ট্যালিতে। এই টাকা যুক্ত হওয়ার পর গ্রস কলেকশন বেড়ে হয়েছে ৪২৬.৫৮ কোটি ভারতীয় মুদ্রায়।
সাফল্যের শীর্ষে 'ধুরন্ধর'! কত আয় ৫৪ দিন পর?
Roopkatha De
0

একটি মন্তব্য পোস্ট করুন