১৪ই মে,২০২৬, কলকাতা: বাংলা সিনেমার অবিসংবাদিত রাজা উত্তম কুমারের ১০০তম জন্মবর্ষকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম।এক অনুষ্ঠানে মহানায়কের স্মৃতির উদ্দেশ্যে টলিউডের হাজার হাজার শিল্পী ও কলাকুশলীদের জন্য বিশেষ স্বাস্থ্য পরিষেবা ও আর্থিক সুরক্ষা প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানায়কের জন্মশতবর্ষে প্রায় ৩,০০০ নিবন্ধিত শিল্পীকে একটি বিশেষ স্বাস্থ্য বিমার আওতায় আনা হচ্ছে। এর ফলে অসুস্থতার সময় শিল্পীরা নির্দিষ্ট হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।
যে সমস্ত প্রবীণ শিল্পী বর্তমানে কর্মহীন বা শারীরিক কারণে অভিনয় করতে পারছেন না, তাঁদের জন্য 'উত্তম কুমার মেমোরিয়াল ফাণ্ড' থেকে মাসিক ভাতার ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে।
শহরের বেশ কিছু নামী বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে, যেখানে আর্টিস্ট ফোরামের কার্ড দেখালে আউটডোর পরিষেবা ও ল্যাব টেস্টে বিশেষ ছাড় পাওয়া যাবে।
স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বছরভর নানা অনুষ্ঠানের পরিকল্পনাও করা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তম কুমার অভিনীত সিনেমার ডিজিটাল প্রদর্শনী, তাঁর ব্যবহৃত জিনিসের প্রদর্শনী এবং নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা।
উত্তম কুমার মানেই এক নস্টালজিয়া, এক আবেগ। তাঁর জন্মশতবর্ষে টলিউডের এই 'উপহার' আদতে ইন্ডাস্ট্রির ভিতকে আরও মজবুত করবে এবং পর্দার পেছনের কারিগরদের মুখে হাসি ফোটাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শতবর্ষে মহানায়ক,কি চমক থাকছে টলি পাড়ায়?
Roopkatha De
0

একটি মন্তব্য পোস্ট করুন