নির্বাচনী প্রচারে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় FIR দায়ের হয়েছে। অভিযোগ, তিনি প্রচারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -কে নিশানা করে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন।
সমাজকর্মী রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ও জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে। গত ১৫ মে দায়ের হওয়া এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর সোমনাথ সিংহ রায়কে।
এদিকে, ভোট-পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একটি মন্তব্য পোস্ট করুন