প্রয়াত অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় অভিনিত শেষ ছবি, 'ছবিওয়ালার' স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন বাংলার বহু প্রতিভাবান শিল্পীরা। উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতার দাদাও। রাহুলের মতন একজন শিল্পীকে হারিয়ে ইন্ডাস্ট্রির সকলেই শোকাহত। তাঁকেই শ্রদ্ধা জানাতে এই স্পেশাল স্ক্রিনিংয়ের আওয়োন। প্রযোজক জানিয়েছেন প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে এই ছবি জন সাধারণকে বিনামূল্যে দেখানো হবে। ছবিটিতে রাহুল এক চিত্রগ্রাহকের ভূমিকায় রয়েছে যার ছবি তাঁর আশেপাশের মানুষ বুঝতে পারে না। ছবিতে রয়েছেন দেবলীনা, শ্রীলেখা মিত্র সহ আরো গুণী ব্যক্তিত্বরা। রাহুলের দাদা জানিয়েছেন যে তাঁরা নতুন সরকারের উপর ভরসা করছেন এবং আশা করছেন রাহুলের মৃত্যু রহস্য শীঘ্রই উদ্ঘাটন হবে। পরিচালক বাপ্পা জানিয়েছেন যে এই ছবিটির নামকরণ হয়েছিল 'নেগেটিভ' নামে। পরে রাহুলকে শ্রদ্ধা জানাতে এর নাম করা হয়েছে 'ছবিওয়ালা'।
রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের 'ছবিওয়ালার' স্ক্রিনিং কলকাতায়। কি বললেন রাহুলের দাদা?
Roopkatha De
0

একটি মন্তব্য পোস্ট করুন