আইপিএল এ বাজিমাত রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। পাঞ্জাব কিংগ্সের বিরুদ্ধে
মাত্র ২৩ রানে জয় হাঁকালেন বিরাট রজতের দল। এই ম্যাচই জানান দিয়ে দিল কে
খেলায় রইল আর কেই বা বেরিয়ে গেল ২০২৬ এর প্লে ওফ্-এর লড়াই থেকে। আজকের ম্যাচ
অনুষ্ঠিত হয়েছে হিমাচলের ধরমশালার অরুণ হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোশিয়েশন
স্টেডিয়ামে। টসে জেতেন শ্রেয়াস আইয়ার। প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন তিনি।
সেই মতই মাঠে নামে ব্যাঙ্গালোরের খেলোয়ারেরা। । তৃতীয় ওভারে বেথেলের উইকেট
পড়ার পর পড়াইকল এবং কোহলির পার্টনারশিপে ৭৬ রান পান রয়েল চ্যালেঞ্জার্সরা। এর পর
ভেনকটেশের ৭৩ রান এবং কোহলির ৫৮ রানে তাদের এগিয়ে দেয় অনেকটা। তাদের মূল রান ছিল
২২২/৪। পাঞ্জাবের দরকার ছিল ২২৩ রানের। ব্যাট হাতে পাঞ্জাব তেমন কোন খেল দেখাতে
পারেনি। ব্যাঙ্গালোরের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রাষিক সালাম এবং দুটি ভুবনেশ্বর
কুমার। পাঞ্জাব ১৯৯/৮ রান সহোযোগে খেলা শেষ করেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ ভেনকটেশ।
তিনি ৪০ বলে ৭৩ করেছেন। এই ম্যাচের পর আইপিএল টেবিলে আরসিবির স্থান প্রথমেই রইল ।
তাদের মূল স্কোর ১৮ পয়েন্ট।
বাঙ্গালোরের বড়ো জয়। পয়েন্টস টেবিলে কোথায় রইল তারা?
Roopkatha De
0

একটি মন্তব্য পোস্ট করুন