দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
কলকাতা মে ২০২৬:- রবিবার ভোরে বিবেক বিহার এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। এই মর্মান্তিক ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
দমকল সূত্রে খবর, ভোর প্রায় ৪টা নাগাদ আগুন লাগে এবং সকাল ৩:৪৮ মিনিটে দমকলের কাছে খবর পৌঁছায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নেমে পড়ে দমকল বাহিনী। মোট ১২ থেকে ১৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, আগুন দ্রুত ভবনের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দমকল কর্মীরা প্রায় ১০ থেকে ১৫ জন বাসিন্দাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের জেরেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও দমকল কর্মীরা যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন