Top News

ফল ঘোষণার আগে কড়া নজরদারি, ১৬৫ কাউন্টিং অবজার্ভার নিয়োগ এবং ৭৭ পুলিশকর্মী।

বিধানসভা ভোটের ফল ঘোষণার আগে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার ও ৭৭ জন অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
       

একাধিক গণনাকক্ষ থাকা কেন্দ্রে অতিরিক্ত অবজার্ভাররা দায়িত্ব সামলাবেন। প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ পর্যবেক্ষক থাকবেন, তবে তাঁরা গণনাকক্ষে ঢুকতে পারবেন না।

মোবাইল ব্যবহারে কড়াকড়ি জারি হয়েছে—শুধুমাত্র অবজার্ভার ও রিটার্নিং অফিসারদেরই অনুমতি দেওয়া হয়েছে। ফলাফল নির্দিষ্ট ফর্মে নথিভুক্ত করা হবে, উপস্থিত থাকবেন কাউন্টিং এজেন্ট ও মাইক্রো অবজার্ভাররা।

Post a Comment

নবীনতর পূর্বতন