২ মে ২০২৬, শনিবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলার ছোটবেঠিয়া থানা এলাকার গভীর জঙ্গল। যেটি মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেখানে মাওবাদীদের দুটি আস্তানার খোঁজ পায় নিরাপত্তা বাহিনী। তল্লাশিতে নেমে নিরাপত্তা বাহিনীর একটি দল প্রথম আস্তানা থেকে মাওবাদীদের ব্যবহারের কম্পিউটার মনিটর এবং প্রিন্টার উদ্ধার করেন। দ্বিতীয় আস্তানায় লুকানো ছিল গানপাউন্ডার। ওই তল্লাশিতেই মাটির তলা থেকে বিস্ফোরক বের করার সময় আইইডি বিস্ফোরণ ঘটে মৃত্যু হয় চারজন নিরাপত্তা কর্মীর।
ইন্সপেক্টর সুখরাম ভাট্টি, কৃষ্ণ কোমড়া, সঞ্জয় গাধপালে তিন নিরাপত্তা বাহিনীর সাহসী জওয়ান আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। আর গুরুতর আহত হয়েছিলেন কনস্টেবল পরমানন্দ কোমড়া তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনাটি সামনে আসতেই প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 'মাওবাদী মুক্ত ভারতের' স্বপ্ন। যা ৩১ মার্চের মধ্যে বাস্তবায়িত করার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সময়সীমার পার হওয়ার পর আবারো মাও সন্ত্রাসের ঘটনা।

একটি মন্তব্য পোস্ট করুন