Top News

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে বাদ পড়লেন বাবর আজ়ম

৮ই মে,২০২৬,কলকাতা: বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচের আগেই আগেই বড়ো খবর দিল পাকিস্তান ক্রিকেট দল। জানা গিয়েছে ক্রিকেটার বাবর আজ়ম বাম হাটুতে চোট পেয়ে এই ম্যাচ থেকে বাদ পড়েছেন। এই বিষয়টি নিয়ে চিন্তিত গোটা টেস্টে টিম। আজ অর্থাৎ ৮ই মে পাকিস্তানের প্রথম টেস্ট বাংলাদেশের সঙ্গে মিরপুরে। ২০২৫-২০২৭ এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ম্যাচের মধ্যে পাকিস্তানের এটি প্রথম ম্যাচ যেটি তারা নিজের দেশের বাইরে খেলছে। এর আগের দুটি ম্যাচ তারা দেশেই খেলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। একটি তাঁরা জেতেন অন্যটি দক্ষিণ আফ্রিকা। বাবর আজ়ম সোমবার বাংলাদেশ পৌঁছান এবং আগামী দুদিন নিজের দলের সঙ্গেই অভ্যাস কার্যে মন দেন। তবে বৃহস্পতিবার সকাল থেকেই বাম হাঁটুতে ব্যাথা শুরু হয় তার। পাকিস্তান ক্রিকেট দল এখনও বাবর আজ়মের আগামী ম্যাচগুলিতে দলে থাকার সম্ভাবনা নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। তবে তিনি যে মেডিকাল টিমের নিরাপত্তায় রয়েছেন তা জানা গিয়েছে তাদের থেকে। পাকিস্তানের টেস্ট ক্রিকেট দলের ক্যাপ্টেন শান মাসুদ জানিয়েছেন যে বাবরের দল থেকে বাদ পড়াটা দুঃখজনক তবে এই ম্যাচে তাদের হয়ে ম্যাচ খেলবেন দুজন নতুন ক্রিকেটর। অবদুল ফজ়ল এবং আজ়ান আওয়াইস ডেবিউ করবেন এই ম্যাচে।

Post a Comment

নবীনতর পূর্বতন