Top News

যুদ্ধ বিরতি সময়ে দ্ক্ষিণ ইরানের আব্বাস শহরে হামলা মার্কিন যুক্তরাষ্টের! কি জানা যাচ্ছে শেষ পর্যন্ত?

২৬ এ মে,২০২৬,ইরান: ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিগ্রহ নিয়ে বহুদিন ধরেই এক অনিশ্চিত চাপান-উতোর চলছে এই দুই দেশের মধ্যে। সমঝোতায় নিয়েও এখনও রয়েছে বিস্তর অনিশ্চয়তা। এরই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাল দক্ষিণ ইরানে। ২৫ এ মে, সোমবার রাতে দক্ষিণ ইরানে হরমুজ় প্রণালী সংলগ্ন এলাকায় হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর দাবি অনুযায়ী নিজেদের রক্ষাই ছিল তাদের মূল মন্ত্র এবং সেই কারণেই এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেন তারা। ইরানের ঠিক কোন জায়গায় তারা হামলা চালিয়ে তা নিয়ে তাদের মতামত একেবারেই স্পষ্ট নয়। তবে এই মন্তব্যের কিছু আগেই ইরানের আব্বাস শহরে শোনা গেছে বিষাফোরনের শব্দ। এই মুহূর্তে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সংঘর্ষবিরতি অবস্থায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সকল পদ্ধতি নেড়ে ঘেটে দেখছেন যাতে এই পথেই ফেরে দুই দেশের মাঝে শান্তির প্রলেপ। বিশ্ব রাজনৈতিক স্তরের এক বড়ো চাপান উতোর থেকে মুক্তি পাবে না না দেশ। তবে সোমবারের এই ভয়ঙ্কর ঘটনা আশঙ্কা জাগিয়ে তুলেছে আরো একবার। দক্ষিণ ইরানে হরমুজ় প্রণালীর ধারে আব্বাস শহরটি কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের নৌসেনা এবং বায়ুসেনার প্রধান ঘাঁটি এই শহরে। সিএনএনকে দেওয়া একটি সাক্ষাতকারে সেন্ট্রাল কমান্ডের মুখোপাত্র জানিয়েছেন যে মূলত আত্মরক্ষাই ছিল এই অস্ত্র নিক্ষেপের প্রধান কারণ। আরো জানিয়েছেন যে ইরানের ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন কেন্দ্র এবং হরমুজ় প্রনালীতে মাইন পাতার চেষ্টা করা কিছু নৌকায় ছিল তাদের মূল নিশানা। ২৬ এ মে,মঙ্গলবার ভোরে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ( আইআরজিসি) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে যে আব্বাস শহরে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পরে জানা যায় আব্বাস শহরের বিমানবন্দরের কাছে একটি বিস্পোরণ হয়েছে। শত্রুপক্ষের আক্রমণ ঠেকানোর জন্য আব্বাশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো সক্রিয় করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন