Top News

নবান্ন বৈঠকের কিছু কাজ এক ঝলকে

২৫ এ মে,২০২৬,কলকাতা: বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের ৩৪টি দপ্তরের মুখ্য সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক করেন। এই বৈঠকের মূল কারণ কাজের গতিশীলতা বাড়ানো এবং বিভিন্ন দপ্তরগুলির মধ্য সমন্বয়। এর সঙ্গে ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ তিনি দিয়েছেন । আজ নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মুর্লীদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ১০০ দিনের কাজ এই মুহূর্তে শুরু হচ্ছে না তবে বাকি জেলায় শীঘ্রই শুরু করতে হবে এই কাজ। নবান্ন সূত্রে খবর তৃণমূল আমলে দূর্নিতীর আখড়া ছিল এই দুই জেলা। একশো দিন কাজের ভুঁয়ো জব কার্ড,কাজ না করেই টাকা তোলা আরো না না বিধো অনৈতিক কার্যকলাপ চলেছে এই দুই জেলায়। তাই আগে এই সকল অভিযোগগুলি খটিয়ে দেখা হবে। তবেই এই জেলাগুলিতে কাজ শুরু করা যাবে। নবান্নের এই বৈঠকে কথা হয়েছে ঘাঁটাল মাস্টারপ্ল্যান নিয়েও। বন্যা নিয়ন্ত্রণ নিয়ে নতুন সরকার দ্রুত কাজ শুরু করার চেষ্টা করছে।

Post a Comment

নবীনতর পূর্বতন