১৮ই জুন,২০২৬,কলকাতা: আগামী বছর থেকে বদলে যাচ্ছে আইপিএলের সময়। আগেই এই খবরের ইঙ্গিত পাওয়া গেলেও এবার সরাসরি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছর ১০ই মার্চ ২০২৭ শুরু হবে আইপিএল এবং শেষ হবে ৩১ এ মে। ৩রা মার্চ শেষ হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়। লাল বলের ক্রিকেট শেষ করে এসেই এক সপ্তাহের মধ্যেই সাদা বলের ক্রিকেটে নামতে হবে ক্রিকেটরদের। সময় এগিয়ে নেওয়ার কারণ হিসেবে বোর্ড জানিয়েছে যে প্রতিবার বৃষ্টির কারণে কোন না কোন ম্যাচ ভেস্তে যায়। এবং এই সময়ের প্রচন্ড গরমে দুপুরের খেলাগুলিতে ক্রিকেটর এবং দর্শকদের নানা সমস্যায় পড়তে হয়। চলতি বছরেও ইডেনে কেকেআর বনাম পাঞ্জাব কিংজ়ের একটা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়।
খেলার সব দিক মাথায় রেখেই এই রায় দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বদলে যাচ্ছে আইপিএলের সময়। কি জানাল ক্রিকেট বোর্ড?
Roopkatha De
0

একটি মন্তব্য পোস্ট করুন