কলকাতা, ২২ জুন, ২০২৬: ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশের দিন একগুচ্ছ বড় প্রশাসনিক রদবদলের ঘোষণা করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সরকারি পরিষেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে এবং প্রশাসনিক কাজের গতি বাড়াতে রাজ্যে ৫টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এই বাজেটে।
প্রশাসনিক পুনর্গঠনের আওতায় যে পাঁচটি নতুন জেলা তৈরি হতে চলেছে, সেগুলি হলো— কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। বড় জেলাগুলিকে ভেঙে ছোট করার এই সিদ্ধান্ত মূলত ঘন জন বসতি সামাল দিতে এবং প্রত্যন্ত এলাকায় সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
জেলা গঠনের পাশাপাশি রাজ্য জুড়ে আইন-শৃঙ্খলা ও পুর-পরিষেবা জোরদার করতে আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে এই বাজেটে:
নতুন মহকুমা: ঝাড়গ্রাম সংলগ্ন গোপীবল্লভপুর-কে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করা হয়েছে।
নতুন পুলিশ জেলা: পূর্ব মেদিনীপুরের কাঁথি (কনতাই)-কে একটি স্বতন্ত্র পুলিশ জেলা করা হচ্ছে, যাতে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা যায়।
৯টি নতুন পৌরসভা: রাজ্যের ক্রমবর্ধমান নগরায়ণকে মাথায় রেখে মোট ৯টি নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে— গাজোল, চাঁচল, শিবমন্দির, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘি।
বিধানসভায় অর্থমন্ত্রী জানান, সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ অত্যন্ত জরুরি ছিল। এই নতুন পরিকাঠামোর ফলে সাধারণ মানুষকে আর দূর-দূরান্তে সরকারি দপ্তরে ছুটে যেতে হবে না, ঘরের বুথেই মিলবে সব পরিষেবা।
রাজ্যে যুক্ত হচ্ছে নতুন জেলা। ২০২৬-২৭ অর্থবর্ষে নতুন সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের
Roopkatha De
0

একটি মন্তব্য পোস্ট করুন