Top News

স্কুলে নেই শিক্ষক! আন্দোলনে ছত্রছাত্রীরা

একটা দেশের ভবিষ্যৎ তার যুব সমাজ। এই যুব সমাজ আগামীদিনে এগিয়ে নিয়ে যাবে দেশের গণতন্ত্র, অর্থনিতী এবং শিক্ষাব্যবস্থা। তবে এই সমাজের শিক্ষা নিয়েই যখন প্রশ্ন ওঠে তখন? কয়েকদিন আগেই গোটাদেশ দেখেছে ছাত্র আন্দোলন বদল এনেছে সংসদের শিক্ষামন্ত্রীর আসনে। ককরোচদের ডানার ঝাপট দেখেছে গোটা দেশ। সেই আগুন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জায়গায়। রাজস্থানের দু জায়গায় সরকারি স্কুলের ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোদ করে বসে রয়েছে। দাবী একটাই। স্কুলে পড়ানোর মতন শিক্ষক নেই। ভারতীয় সংবিধান অনুসারে ৬ থেকে ১৪ পর্যন্ত যে কোন শিশুর সম্পূর্ণ অধিকার আছে শিক্ষার। তবে এই বয়সের ক্লাস গুলিতে শিক্ষকের অভাব সবচেয়ে বেশি। একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে গিয়েছে। রাজস্থানের জালোর জেলার একটি মেয়ে দাবী করছে যে লোয়ার ক্লাস থেকে ক্লাস ফোর অবধি তাদের কোন শিক্ষক নেই। ক্লাস ওয়ানে একজন হিন্দী শিক্ষক এবং একজন ইতিহাস শিক্ষক। আবার এই শিক্ষক প্রিন্সিপালও বটে। তাই শিক্ষক এবং শিক্ষার দাবী জানাতেই তাদের অবরোধ। যুব সমাজের এই সাহসিকতা ছড়িয়ে পড়ছে দিকেদিকে। এক সুস্থ মানসিকতার ভারতের দিকে এগিয়ে যাচ্ছে তারা

Post a Comment

নবীনতর পূর্বতন