Top News

নতিবপুর–হাওড়া রুটে বাস চলাচল শুরু, কিন্তু স্ট্যান্ড নিয়ে পুলিশ–চালকদের মতবিরোধ



 দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ থেকে ঝিকিরা–হাওড়া রুটের এল(L)–৩ বাস নতিবপুর হয়ে চলাচল শুরু করল। তবে বাস কোথা থেকে ছাড়বে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

স্থানীয় বাসচালক ও সাধারণ যাত্রীদের দাবি, নাতিবপুরের নিমতলা মোড় থেকেই বাস চলুক। তাঁদের মতে, এখান থেকে বাস চললে যাত্রীদের যাতায়াতে অনেক সুবিধা হবে। অন্যদিকে পুলিশ চাইছে ট্রান্সফরমারের কাছ থেকে বাস চালানো হোক অথবা আলাদা বাসস্ট্যান্ড তৈরি করা হোক।

কন্ডাক্টরদের একাংশের দাবি, টোটো চালু থাকলেও বাস দু’দিক থেকেই চলুক। কারণ বাস সবসময় পাওয়া যায় না, সেই সময় টোটোই ভরসা। তবে চালকদের বড় অংশ নিমতলা মোড় থেকেই বাস চালানোর পক্ষে।

যাত্রীদের বক্তব্য, বাস নির্দিষ্ট সময়ে আসে বলেই দু’-তিনজন যাত্রী থাকলেও বাস চলবে। কিন্তু টোটোতে চার-পাঁচজন না হলে ছাড়ে না, ফলে অনেক সময় অপেক্ষা করতে হয়।

এখন দেখার, প্রশাসন ও পরিবহণ দপ্তর এই সমস্যা কীভাবে সমাধান করে এবং শেষ পর্যন্ত কোন জায়গা থেকে নিয়মিত বাস চলাচল শুরু হয়।

#Howrah

Post a Comment

নবীনতর পূর্বতন