Top News

২০২৬ বিধানসভা নির্বাচন: ভোট-দায়িত্বে থাকা আধিকারিকদের বদলির নির্দেশ কমিশনের

 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নতুন নির্দেশে পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকা আধিকারিকদের বদলি করা হবে। 

এই নির্দেশ অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরির ক্ষেত্রে প্রযোজ্য। গত চার বছরের মধ্যে কোনো আধিকারিক যদি একই জেলায় টানা তিন বছর কর্মরত থাকেন, অথবা নিজের বাড়ির জেলায় পদস্থাপিত হন, তাহলে তিনি ওই পদে আর বহাল থাকতে পারবেন না। 

অসম, কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ তিন বছরের নিয়ম কার্যকর হওয়ার শেষ তারিখ ধরা হয়েছে ৩১ মে ২০২৬, আর পুদুচেরির ক্ষেত্রে এই কাট-অফ তারিখ ৩০ জুন ২০২৬।

বিধানসভার মেয়াদ আগামী বছরের মে থেকে জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকায়, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে রাজ্য সরকারগুলিকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে বদলি প্রক্রিয়া সম্পন্ন করে তার বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিলে বলা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন