Top News

টানা ৬ দিন বন্ধ ব্যাঙ্ক! জরুরি কাজ থাকলে এখনই সেরে নিন—নইলে বিপাকে পড়তে পারেন

আগামী সপ্তাহে ব্যাঙ্ক সংক্রান্ত কাজ ফেলে রাখলে বড়সড় সমস্যায় পড়তে পারেন। ৩০ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে মোট ৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে, যা সাধারণ গ্রাহকদের জন্য ভোগান্তির কারণ হতে পারে।


এই ছুটির মূল কারণ একাধিক উৎসব ও আর্থিক বছরের শেষের কাজ। ৩০ মার্চ মহাবীর জয়ন্তীর জন্য কর্ণাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩১ মার্চ পশ্চিমবঙ্গ-সহ দেশের অধিকাংশ রাজ্যে একই কারণে ছুটি পালন করা হবে।

এরপর ১ এপ্রিল ‘অ্যানুয়াল ক্লোজিং’-এর জন্য ব্যাঙ্কে গ্রাহক পরিষেবা বন্ধ থাকবে, কারণ ওই দিন আর্থিক বছরের হিসাবনিকাশের কাজ চলে। ২ এপ্রিল ‘মন্ডি থার্সডে’ উপলক্ষে কেরলে ছুটি থাকলেও, ৩ এপ্রিল ‘গুড ফ্রাইডে’-তে পশ্চিমবঙ্গ-সহ প্রায় গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

তারপর ৫ এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটির কারণে আবারও বন্ধ থাকবে ব্যাঙ্ক। সব মিলিয়ে সপ্তাহজুড়ে একাধিক দিন ব্যাঙ্ক পরিষেবা না পাওয়ায় গ্রাহকদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।

তবে স্বস্তির খবর, এই সময় নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং এটিএম পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। তবুও ব্রাঞ্চে গিয়ে কাজ করার পরিকল্পনা থাকলে আগে থেকেই ছুটির তালিকা দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Post a Comment

নবীনতর পূর্বতন