পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী। আলিপুর আবোহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা। বৈশাখের সুচনা এইবার কালবৈশাখীর হাত ধরে তবে প্রবল সমস্যার মুখে পড়তে পারে বিভিন্ন জেলার সাধারণ জনগন।
আলিপুর আবোহাওয়া দপ্তর জানিয়েছে এই প্রবল ঝড় বৃষ্টি হতে চলেছে বঙ্গপোসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে। তা ছাড়াও পশ্চিমবঙ্গে গরমের তাপমাত্রার বৃদ্ধিও একটি ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে। কোলকাতা সহ হাওড়া, নদীয়া এবং দক্ষিণ ও উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় এর প্রকপ পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে আজ বিকেল অথবা আগামী ৪৮ ঘন্টার মধ্যে শুরু হতে পারে বজ্রবিদ্যুত সহ প্রবল বৃষ্টি। জানা যাচ্ছে যে এই ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার। কোন কোন জায়গায় সিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপামাত্র কমতে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রকৃতিক দুর্যোগের কারণে সমস্যায় পড়তে পারে স্থানীয় মানুষেরা। সেই কারণেই সমুদ্রতট থেকে দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে। গাছ এবং ইলেক্ট্রিক পোল উপড়ে পড়ার সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। পৌরসভা এবং পঞ্চায়তের পক্ষ থেকেও সতর্কতা জারি করতে অনুরোধ করা হয়েছে। বিমানের সময় সুচিতেও ব্যাঘাত ঘটতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন