মধ্য প্রাচ্যের যুদ্ধের প্রভাব বেশ ভালো রকম দেখা দিয়েছে ভারতেও। সমস্যায় বৃদ্ধি হতে পারে এই আশঙ্কা জনগনের। কাতারে ইরানের মিশাই হামলায় নষ্ট হয়েছে ১৭ শতাংশ এলএনজি। আরো জানা গিয়েছে যে পরিমান গ্যাস নষ্ট হয়েছে তার দাম বার্ষিক ২০ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রীয় ডলার। এই কারণে সমস্যায় পড়তে পারে ভারত। রাস লাফান শিল্প শহর জানিয়েছে যে পরিমান গ্যাস নষ্ট হয়েছে তা তৈরি হতে সময় লাগে প্রায় পাঁচ বছর। ভারতের সাতচল্লিস শতাংশ গ্যাস আমদানি হয় কাতার থেকে এবং সেই কারণে আশঙ্কার মুখে ভারত। গত কয়েক বছরের ভারতে তেল রপ্তানি করা দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে কাতার। কাজেই ভারত সমস্যার মুখে। গ্যাসের সমস্যার প্রভাব পড়েছে দেশের না না জায়গায়। এমন হতে পারে গ্যাসের দাম হয়তো হবে আকাশ ছোঁয়া। ভারত ছাড়াও চীন,ইতালি,দক্ষিণ কোরিয়া এই দেশগুলিতে কাতার থেকে তেল রপ্তানি হয়। সব মিলিয়ে এই সকল দেশই সংকটের মুখে।
একটি মন্তব্য পোস্ট করুন