Top News

তারকা দম্পতির বাল্যবিবাহ সমর্থন: জবাবদিহি চায় বিশ্ব হিন্দু পরিষদ


 পুঁতি বিক্রেতা মোনালিসা যিনি প্রয়াগরাজের মহা কুম্ভ মেলায় মানুষের মন জয় করে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা হয়ে উঠেছিলেন। সেই ভাইরাল তারকা মোনালিসা ভোঁসলের স্বামী ফরমান খানের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়। জাল জন্ম সাটিফিকেট তৈরি করে নাবালিকা মোনালিসা কে বিবাহ করার অভিযোগ।

যেখানে কেরালার জাতীয় তফসিলি উপজাতি কমিশনের তদন্ত ও অনুসন্ধানের উঠে এসেছে বিয়ের সময় মোনালিসার আনুমানিক বয়স ছিল ১৬ বছর ২ মাস।যা ভারতীয় আইন অনুযায়ী একটি মারাত্মক ফৌজদারি অপরাধ।

ভাইরাল তারকার এই বিয়েতে সিপিএম কেরালার সম্পাদক, কেরালার শিক্ষামন্ত্রী , রাজ্যসভার সাংসদ এর মতো নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেরালার জাতীয় তফসিলি উপজাতি কমিশন এই মহাপরিচালকদের ২০২৬ সালের ২২শে এপ্রিল নয়াদিল্লিতে হাজির হওয়ার জন্য তলব করেছে।সিপিএম নেতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা না হলেও তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি  হওয়ায় বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য সংগঠনগুলো বাল্যবিবাহকে উৎসাহিত করার জন্য নেতাদের জবাবদিহি করার দাবি জানাচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন