Top News

চাকরির ফাঁদে ফেলে প্রথমে গনধর্ষন পরে অপর রাজ্যে বিক্রি: পলাতক দুই অভিযুক্ত



চাকরির ফাঁদে ফেলে গনধর্ষন ও অপর রাজ্যে বিক্রি করা হয় যুবতীকে । ভালো চাকরির খোঁজে থাকা ওই যুবতীকে তারই পরিচিত একজন ব্যক্তি ও তার সঙ্গী নিয়ে যান হাওড়ার হেস্টিংস এলাকার বেসরকারি স্কুলের চাকরির ইন্টারভিউ 
এর জন্য ,সেখানে দ্বিতীয় হুগলি সেতুর নীচে একটি জায়গায় গাড়ির মধ্যেই যুবতীকে কোল্ডড্রিংকস এ মেশানো মাদকদ্রব্য খাইয়ে অবচেতন অবস্থায় গনধর্ষন ও  সমস্ত ঘটনার ভিডিও করে যুবতীকে ব্ল্যাকমেল করে ওই দুই ব্যক্তি।

নির্যাতিতার বয়ান অনুযায়ী ওই দুই ব্যক্তি ব্ল্যাকমেল এর মাধ্যমেই তাকে ঝাড়খন্ডের জামশেদপুরের নিয়ে গিয়ে তিনজন ব্যক্তির কাছে ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় । যেখানে তাকে একটি ফ্লাটে আটকে রেখে  কিছুদিন গনধর্ষন চালানো ও সেগুলোর ভিডিও করা হয় মুখ বন্ধ রাখার জন্য। পরিবারের তরফে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্নতার অভিযোগে পুলিশি তদন্ত শুরু হলে পুনরায়  তাকে কলকাতায় ফিরিয়ে আনার পথে মুখ খুললে যৌনকর্মী হিসেবে সমাজে প্রচার করে দেওয়ার হুমকি এমনকি দেহব্যবসায় নামার জন্য ক্রমাগত চাপ ‌দেওয়া এবং পুনরায় যৌন  হেনস্থা করার  অভিযোগে উঠে এসেছে।

প্রায় অনেকদিন প্রান ভয়ে থাকা যুবতী অবশেষে ভয়কে জয় করে হেস্টিংস থানায় অপরাধীদের বিরুদ্ধে  মাদক পানীয় খাওয়ানো,অপহরণ, গণধর্ষণ এবং ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্ত দুই ব্যক্তির একজন কলকাতার এবং অন্যজন হাওড়ার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। একইসঙ্গে অপরাধে ঝাড়খণ্ডের ওই তিন ব্যক্তির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধে রেকর্ড করা সেই ভিডিওগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন