Top News

কলকাতার আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা কম, রোদের দাপটে বাড়তে পারে অস্বস্তি

 


১২ই এপ্রিল ২০২৬ রবিবার , ভোরের দিকে ঠান্ডা হাওয়ার সঙ্গে ঠান্ডা গরম মিশ্র অনুভূতি কাজ করলেও সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে শহরের চেনা গরম মাথা তুলে দাঁড়িয়েছে, গত কয়েকদিনের ঝড়বৃষ্টির দাপট কাটিয়ে সূর্য তার আগের রূপে ফিরে এসেছে ।রোদের তেজ বাড়ার সাথে সাথে শহরের তাপমাত্রা এখন ৩৪°সে.।

  বেলা যত বাড়বে, সূর্যের তাপও পাল্লা দিয়ে বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬°সে. ছুঁতে পারে। আজ ইউভি ইনডেক্সের পরিমাণ বেশ চড়া রয়েছে প্রায় ৯ থেকে ১০ এর ঘরে, তাই দুপুরবেলা যারা কাজে বাইরে যাবেন রোদের তাপ ও গরম থেকে বাঁচতে সাথে জলের বোতল ও ছাতা অবশ্যই রাখতে হবে।

গত কয়েকদিনের দিনের মতো ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভবনা একেবারে না থাকলেও বিকেলের দিকে হালকা ঝিরঝিরে বৃষ্টি বা কালবৈশাখীর মতো আবহাওয়াকে একেবারে উরিয়ে দেওয়া যাচ্ছে না, তাই সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমে প্রায় ২৮°-৩০° সেলসিয়াসে নেমে আসবে। আরো রাত বাড়লে বাতাসে আর্দ্রতার কা‌রণে গরম না কমলেও কিছুটা ঠান্ডা অনুভব করা যাবে ।


Post a Comment

নবীনতর পূর্বতন