ছবির উৎস: ইন্টারনেট
কলকাতা, ২০শে এপ্রিল: একদিকে বিচারের দীর্ঘ প্রতীক্ষা, অন্যদিকে তালাবন্ধ ট্রাইবুনালের গেট। দীর্ঘদিন লাইনে দাঁড়িয়েও মিলছে না বিচার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলছে না কাজ। কেন ট্রাইবুনাল গঠনের পরেও হচ্ছে না ঠিকমতো কাজ, আইনজীবীদের প্রবেশে বাধা কেন- এসব প্রশ্নের দাবিতেই দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হন বিচারপ্রার্থীরা।
দীর্ঘদিন ধরে চলতি মামলার সুরাহা করতেই গঠিত হয়েছিল ট্রাইবুনাল। তবে তারই কাজে অবহেলা কেন?
আইনজীবী, সাধারণ মানুষ সবারই প্রবেশ নিষেধ। সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী হচ্ছে না কাজ, শূন্য কর্মীপদ নাকি সদস্যের অভাবেই এই হাল?
বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিচার ব্যবস্থার এমন স্থবিরতা নিয়ে বিচারপতি কান্ত জানতে চান কেন বিচার প্রকাশে এতো বিলম্ব ট্রাইবুনালের? বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্ট সক্রিয় হওয়ায় নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হবে যার মধ্যেই শেষ করতে হবে মামলার কাজ। সমস্ত মামলার কাম সুষ্ঠুভাবে করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন