Top News

ভোটের আগেই শাটার ডাউন! ৪ দিন আগে থেকেই মদের দোকানে তালা

ভোটের আগে এবার আরও কড়া সিদ্ধান্ত। বাংলার আসন্ন West Bengal Assembly Election 2026 ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশে চার দিন আগেই বন্ধ করে দেওয়া হল মদের দোকান। সাধারণ নিয়মে যেখানে ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ করা হয়, সেখানে এবার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে—যা নিয়ে চর্চা তুঙ্গে।

ছবি: ইন্টারনেট 

রাজ্য আবগারি দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফার ভোট ২৩ এপ্রিল যেসব জেলায় হবে, সেখানে রবিবার থেকেই মদের দোকানে শাটার নামানো হয়েছে। তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম।

শুধু দোকানই নয়, সরবরাহ ব্যবস্থাতেও কড়াকড়ি। সোমবার থেকে বন্ধ রাখা হয়েছে সরকারি ডিপোগুলিও। ফলে এই সময়ের মধ্যে নতুন করে মদের স্টক আনা বা সরবরাহ করা সম্ভব হবে না।

দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল যেসব এলাকায়, সেখানে ২৫ এপ্রিল থেকেই একই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, প্রতিটি পর্যায়ে ভোটের আগেই কয়েকদিনের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করা হচ্ছে মদের দোকান গুলি।

এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে সুরাপ্রেমীদের উপর। আগে যেখানে ভোটের ঠিক দু’দিন আগে থেকে দোকান বন্ধ থাকত, সেখানে এবার অনেকেই প্রস্তুতির সুযোগ পাননি। হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি হওয়ায় অনেক জায়গায় দেখা গিয়েছে শেষ মুহূর্তে ভিড়ও।

নিউ টাউনের এক মদের দোকান মালিক জানান, রবিবারই তাঁদের কাছে নির্দেশ পৌঁছয় এবং সেই দিন থেকেই দোকান বন্ধ রাখতে হয়। এমনকি যেখান থেকে তাঁরা মদ সংগ্রহ করেন, সেই গুদামও সোমবার থেকে বন্ধ।

প্রশাসনের মতে, এই কড়াকড়ির লক্ষ্য একটাই—ভোটের সময় কোনও রকম অশান্তি বা অনিয়মের সম্ভাবনা কমানো। অতীতে মদকে কেন্দ্র করে গোলমালের অভিযোগ উঠেছে একাধিকবার। তাই এবার আগেভাগেই ব্যবস্থা নিয়ে ঝুঁকি কমাতে চাইছে নির্বাচন কমিশন।

সব মিলিয়ে এ বার্তা স্পষ্ট—এবারের লক্ষ্য শুধু নিরাপত্তা নয়, এবারের ভোটের লক্ষ্য নিরাপত্তা সাথে কঠোর নিয়ন্ত্রণ।

Post a Comment

নবীনতর পূর্বতন