ছবির উৎস: ইন্টারনেট
কলকাতা, ২০শে এপ্রিল: প্রথম দফার ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ বাড়লো দক্ষিণ ২৪ পরগণার গোসাবায়। রবিবার রাতে দুষ্কৃতীদের হাতে জখম হলেন এক তৃণমূল কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক হিংসা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে হয়েছে বিজেপি। তবে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ নাকচ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত তৃণমূল কর্মীর নাম দিব্যেন্দু গায়েন। তিনি গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকার সক্রিয় কর্মী। আগামী ২২ এপ্রিল গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে একটি জনসভা হওয়ার কথা রয়েছে। রবিবার রাতে সেই সভার প্রস্তুতি বৈঠক সেরেই মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন দিব্যেন্দু।
রাত ১১টা নাগাদ বাড়ির এলাকায় পৌঁছালে কিছু দুষ্কৃতী এসে হামলা চালায় দিব্যেন্দুর উপর এবং গুলিবর্ষণ করে যা তাঁর ডান ঊরুতে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত দিব্যেন্দুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা আপাতত চলছে।
ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হলেও, বিজেপি এবিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি। ভোটের আগে কোনো অশান্তি যাতে না ছড়ায়, সেই দিকে নজর দিচ্ছে প্রশাসন, তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। দাঙ্গা-হামলার চিন্তায় পড়েছে প্রশাসন।
একটি মন্তব্য পোস্ট করুন