Top News

কোডাগুতে মার্কিন পর্যটককে ধর্ষণের অভিযোগ, ৩ দিন বন্দি করে রাখার দাবি—গ্রেফতার ২

কর্নাটকের কোডাগু জেলা-র একটি হোম-স্টেতে মার্কিন মহিলা পর্যটককে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, যৌন হেনস্থার পর তাঁকে তিন দিন একটি ঘরে বন্দি করে রাখা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।



পুলিশ সূত্রে খবর, ওয়াশিংটন থেকে আসা ওই পর্যটক প্রায় এক সপ্তাহ আগে কোডাগুর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে অবস্থিত হোম-স্টেতে ওঠেন। এর আগেও একবার ওই হোমস্টেতে পর্যটক সময় কাটিয়ে গেছেন যে কারনে তিনি ওখানে সুরক্ষিত অনুভব করছিলেন। কিন্তু এইবার হোমস্টে থাকা কেয়ারটেকার তাকে একটি পানীয় পান করতে দেন এবং পর্যটক সেটি নির্দিধায় পান করেন এরপরই ঘটে নারকিয় ঘটনা।
অভিযোগ, গভীর রাতে হোম-স্টের এক কর্মী তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। ঘটনার পর সাহায্যের পরিবর্তে হোম-স্টের মালিকই নাকি তাঁকে একটি ঘরে আটকে রাখেন ওয়াই ফাই কেটে দেন এবং পুলিশে অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দেন।

কয়েক দিন পর কোনওভাবে সেখান থেকে বেরিয়ে ওই মহিলা মহীশূর পৌঁছন এবং মার্কিন দূতাবাস-এর সঙ্গে যোগাযোগ করেন। দূতাবাসের মাধ্যমে বিষয়টি কর্নাটক পুলিশের নজরে আসে।
এরপরই তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে হোম-স্টের মালিক ও অভিযুক্ত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আদালত ধৃতদের ৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ, সময়কাল এবং মালিক কেন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় কর্নাটকের পর্যটন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন